
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ সোমবার (৪ জানুয়ারি) জেলা ছাত্রলীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২১ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি জাবেদ হোসেন বক্কর। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নিশাদ রিদওয়ানা সেঁজুতীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াকুল আলী।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান