
রবিউল হাসান লায়ন,জামালপুরঃ জামালপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৪জানুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জামালপুর জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবরেন নেতৃত্বে দুপুরে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইপাড় মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষে হয়।
মিছিল শেষে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আ ব ম জাফর ইকবাল জাফু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু,

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্র নেতা আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, সহ-সভাপতি জাবেদুল ইসলাম জাবেদ, বিএম রাজন, শহর ছাত্রলীগের আহবায়ক জুয়েল মিয়া, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের আহবায়ক খাবিরুল ইসলাম খান প্রমুখ।
র্যালীতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, সদস্য মঞ্জুরুল ইসলাম লানজু, নারায়ন চন্দ্র পাল রানা, সারোয়ার হোসেন শান্ত, শাহরিয়ার উজ্জল, শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শিপন, সদস্য হাজী মুকুল আহাম্মেদ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, সাংগঠনিক সম্পাদক শাহবীর ইসলাম দোলন, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান অমিত, সহ-সম্পাদক ইলহাজ হাবিব সেনা,
কৃষি বিষয়ক সম্পাদক সজিব, শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জালাল আহম্মেদ হৃদয়, জেলা ছাত্রলীগসহ পৌর ছাত্রলীগ, নান্দিনা সাংগঠনিক থানা ছাত্রলীগ, ১৫টি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে দিন শেষে সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার আয়োজন করা হবে

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত