
ভোলা প্রতিনিধিঃ তক্ষকের দাম কোটি টাকা। এমন খবর বেশ কদিন ধরেই ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই নাকি এ প্রাণিটি বিক্রি করে রাতারাতি ধনী হয়ে গেছেন। সত্য মিথ্যা যাচাই না করে সবাই ছুটছেন তক্ষক ধরতে। যার ফলস্বরুপ বিগত বেশ কিছুদিন ধরে পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করেছে বেশ কয়েকটি তক্ষক।
রোববার সন্ধ্যায় ভোলার সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি বেইস ভোলা এই অভিযান চালায়। আজ সোমবার (৪ জানুয়ারি) কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বলা হচ্ছে, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য তিন কোটি ত্রিশ লাখ টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যাগভর্তি তিনটি তক্ষক ফেলে দিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তক্ষক তিনটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, তক্ষক দিয়ে ক্যান্সারের মূল্যবান ওষুধ তৈরি হয়, তক্ষক ঘরে থাকলে লাখ লাখ টাকা আসে কিংবা প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা- এরকম তথ্যের উপর ভিত্তি করে দেশজুড়ে সংঘবদ্ধ একটি চক্র নির্বিচারে তক্ষক ধরছে। ফলে হুমকির মুখে পড়েছে প্রজাতিটি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল