
লতিফ রানা: মো. মোস্তাইন বিল্লাহ নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে ২১তম বিসিএস’র এই কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন। মুস্তাইন বিল্লাহ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীর ছেলে।
এর আগে তিনি ২০১৯ সালের ২৩ জুন বরগুনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসককে দায়িত্বভার বুঝিয়ে দেয়ার আগে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে ২০১৯ সালের ২৪ জুন মো. জসিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। ২০ তম বিসিএস’র এই কর্মকর্তাকে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে। বেলা সোয়া ১১টার দিকে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান