হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায়  শিশুকে যৌন নিপীড়নে বৃদ্ধ গ্রেফতার

দাগনভূঞায়  শিশুকে যৌন নিপীড়নে বৃদ্ধ গ্রেফতার

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: ফেনী দাগনভূঞা পৌরসভায় ৩নং ওয়ার্ড ৪ বছর বয়সের এক শিশুকে যৌন পীড়ন মামলায় আবদুল হালিম (৬৫) নামে এক বৃদ্ধকে গত সোমবার দিবাগত রাতে গ্রেফতার করছে পুলিশ। অভিযুক্ত আবদুল হালিম সোনাগাজী উপজেলার চর লক্ষিগঞ্জ গ্রামের মৃত লকিয়ত উল্যার ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভা ইযারপুরে লাম টাওয়ারে  কেয়ার টেকার হিসেবে কাজ করতেন।
মামলার বিবরন ও থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশুটি লাম টাওয়ারের সামনে খেলাধুলা করছিল। এমন সময় ঔই বৃদ্ধ শিশুটিকে ডেকে এনে চেয়ারে বসায় ও হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ কাতর স্থানে যৌন নিপীড়ন করেন। পরবর্তী তে জানালা দিয়ে শিশুটির আত্নীয় বিষযটি দেখতে পায় এবং তার মাকে জানান। শিশুটির মা বাবা রবিবার রাতে থানাকে বিষযটি  অবহিত করলে তদন্ত সাপেক্ষ তাৎক্ষণিক আবদুল হালিমকে গ্রেফতার করেন। ৪ জানুয়ারি সোমবার শিশুর মা শাহনাজ বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পরিক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আসামীকে যৌন নিপীড়ন মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!