
মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরাই পারি’র আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) বিকালে নুসরাত জাহান নিশাত মিমকে সভাপতি ও জে এফ শাকিলকে সাধারণ সম্পাদক করে আনুষ্ঠানিক ভাবে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুল হাসান সোহাগ ও প্রধান উপদেষ্টা নাজমুল কায়েস হিরু ওই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটি গঠন উপলক্ষে সংগঠনটি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। পরে বঙ্গবন্ধু ক্রিকেট কার্নিভাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান