
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে পুড়ে যায়। গতকাল ৩রা ডিসেম্বর রবিবার রাত সাড়ে ৯ ঘটিকায় ঘটনাটি ঘটেছে।তবে আগুনের উৎপত্তি কিভাবে তা এখন পর্যন্ত কেউ বলতে পারেনি। উক্ত ঘটনায় এখন পর্যন্ত কোন যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের খবর ভৈরব থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। এসময় পুলিশের সহযোগীতায় ভৈরব ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে ঢাকা – কিশোরগঞ্জ গামী অন্যান্যা পরিবহনের যাত্রীবাহী বাসটি দর্শন সিনেমা হলের সামনে যাত্রী বিরতির পর কিশোরগঞ্জের উদ্দেশ্যে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় সরদার মিষ্টান্ন ভান্ডারের সামনে সাড়ে ৯ ঘটিকায় পৌঁছলে পথচারীরা হঠাৎ করে বাসের পিছন দিকে আগুন দেখতে পায়।
আগুন দেখে পথচারীরা চিৎকার শুরু করলে বিষয়টি চালকের নজরে পড়ে। এসময় চালক বাসটি থামালে বাসের যাত্রীরা চিৎকার করে যাত্রী, চালক ও হেলপার সহ দ্রুত বাস থেকে নেমে যায়। দ্রুত নামার সুযোগ পাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয় লোকজন। তবে বাসে আগুন লাগার কারনটি রহস্য জনক হয়ে থেকে যায়। ভৈরব হাইওয়ে থানা পুলিশ বাসটিকে রাত ১১ টায় হাইওয়ে থানায় নিয়ে যায়। এসময় প্রায় ১ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলা বন্ধ ছিল।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রাকিবুল হাসান বলেন, আমরা রাত সাড়ে নয়টায় খবর পেয়ে বাজার ও নদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনা স্থলে এসে কাজ শুরু করি। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত এটুকু জানা গেছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, এবিষয়ে থানায় একটি ডিডি করা হয়েছে। তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি এবং বিষয়টি আমরা তদন্ত করছি। ভৈরব থানার পাশাপাশি ভৈরব হাইওয়ে থানার পুলিশও কাজ করছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের