
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের ঘর বাড়ীসহ প্রায় ৪লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। জানাগেছে, শনিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হক (মোজা পাগলা) এর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোজাম্মেল হক সহ ৪টি পরিবারের ৬টি টিনের ঘর এবং ঘরে থাকা নগদ টাকা ধান, চাউল আসবাপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রচন্ড শীতে মাথা গোজার ঠাই হারিয়ে আশ্রয়হিন হয়ে পড়েছে ৪টি পরিবারের বৃদ্ধ,শিশুসহ সদস্যরা।
এ খবর লেখার সময় পর্যন্ত খোলা আকাশের নিজে অবস্থান করছে ক্ষতিগ্রস্থ পরিবার সকলে। এ খবর শুনে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি হাফিজুল্যাহ টাইফুন ক্ষতিগ্রস্থ বাড়ী সমুহ পরিদর্শন করে, সরকারী ভাবে ক্ষতিপুরন দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু