হোম » প্রধান সংবাদ » শিবগঞ্জে পাঠ্যপুস্তক উৎসব ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবগঞ্জে পাঠ্যপুস্তক উৎসব ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পাঠ্যপুস্তক উৎসব ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় আলিয়ারহাট ডি ইউ এস ফাজিল ডিগ্রী মাদরাসা আয়োজনে মাদরাসা মাঠে অত্র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম এ ছালামের
সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে ছাত্র ছাত্রীদের মাঝে সরকারি বিনাম‚ল্যে পাঠ্যপুস্তক ও মাস্ক বিতরণ করেন, অত্র
মাদরাসার সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোবাশ্বার হোসেন স্বরাজ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত
ছিলেন,

 

আটমুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেন, শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, আল- হাজ্ব এ কে এম আকবর আলি, ইদ্রিস আলি,তৈয়ব আলি,এনামুল হক,আঃ কুদ্দুস, আনিছুর রহমান, ওয়াদুদ, ও সমাজ সেবক মজনুর রহমান প্রম‚খ। এসময় প্রধান অতিথী স্বরাজ বই নিতে আসা শিক্ষার্থীদের শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করে সমাজিক দ‚রত্ব বজায় রেখে বই বিতরণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!