
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থী তালিকায় রয়েছেন তিনজন মেয়র প্রার্থী, একশ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী আর ৩৪জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করেন জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান। এছাড়াও ঋণ খেলাপীর জন্য ১৫ ও ১৬ নং ওয়ার্ডের দুইজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বালিত হয়েছে।
রোববার সকালে জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় মিলনায়তনে এই যাচাই-বাছাই কাজ সম্পন্ন হয়।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী, একশ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। বৈধ প্রার্থী তালিকায় মেয়র প্রার্থী আওয়ামীলীগ মনোনিত সিরাজুল হক আলমগীর, বিএনপি মনোনিত মাহমুদুল হক সানু ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মোঃ আব্দুল কাদের রয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল ইসলাম, দেলদুয়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মিসবাহ উদ্দিন আহমেদ, টাঙ্গাইল মডেল থানার উপ পরিদর্শক সাদিকুর রহমান, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী,সাধারণ কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীসহ তাদের প্রস্তাবকারী এবং সমর্থকরা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ