
মো :তারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার মুন্সিপুর ও জগন্নাথপুর বিজিবির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় গরু আটক করেছে বিজিবি সদস্যরা। বিজিবিসুত্রে জানাগেছে,গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক তৈবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হুদাপাড়া গ্রামের মেহগনি বাগান হতে ৩২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অপরদিকে গত বৃহস্পতিবার দেড়টার দিকে মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রায়হান উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা মাঠ হতে টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত গরু দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান