হোম » প্রধান সংবাদ » শেরপুরে নৈশপ্রহরীর অবহেলায় বিশ্বা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আগুন

শেরপুরে নৈশপ্রহরীর অবহেলায় বিশ্বা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আগুন

আবু জাহের, শেরপুর (বগুড়া) থেকে : বগুড়ার শেরপুর নৈশপ্রহরীর অবহেলায় বিশ্বা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তরা দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুইটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বছরের নতুন বই। শনিবার (২
জানুয়ারি) বিকেল ৩টায় এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্বাদ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
নজরুল ইসলাম। অভিযোগ সুত্রে যানা যায়, শুক্রবার স্কুলের অফিসিয়াল কাজ শেষে স্কুল বন্ধ করে চলে যায়। রাত্রিতে নৈশপ্রহরী না থাকায় স্কুলের দুটি দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে খর নিয়ে এসে ঘরে আগুন লাগিয়ে দেয়।

 

এতে ১৬টি ব্রেঞ্চ পুরে ঘরের তীরেও আগুল লাগে। শীতকালীন হওয়ায় আগুনগুলো নিভে যায় এবং অল্পের জন্য বেচে যায় নতুন বই। শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধান শিক্ষক নজরুল ইসলাম স্কুলে এসে দরভা ভাঙ্গ দেখতে পাই। ঘরে প্রবেশ করে বেঞ্চ গুলো পুরা দেখতে পাই। এ বিষয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, নৈশপ্রহরী না থাকায় একের পর একটি ঘটনা ঘটছে। এর আগেও ৫টি সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটেছে। থানায় একটি সাধারন ডয়েরিও করা আছে।

 

এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি ইসমাইল হোসেন বাবু জানান, স্কুলে নৈশ প্রহরী না থাকায় এই দুর্ঘটনাগুলো ঘটছে। আমরা ৩বার নৈশপ্রহরীকে নোটিশ করেছি কিন্তু তার কোন উত্তর দেয়নি সে। শেরপু থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!