
নোয়াখালী জেলার চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি):নোয়াখালীর চাটখিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় টায় পৌর শহরের সেন্টার পয়েন্ট সংলগ্ন মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম বাচ্চু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে আজ দল ঐক্যবদ্ধ। আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশনায় আমি আসন্ন চাটখিল পৌর সভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্বান্ত নিয়েছি। আমি এলাকার সর্বোস্তরের সহযোগীতা কামনা করি।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল হাসান কুসুম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বোরহান উদ্দিন মিঠু, চাটখিল উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, উপজেলা সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা জাতীয় যুব সংহতীর সভাপতি হাসনাতুর জামান চৌধুরী।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল