
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: ইংরজী নববর্ষ উপলক্ষে করোনা ভাইরাস থেকে জনগণকে সচেতন থাকার
আহবান জানিয়ে নওগাঁয় এক শোভাযাত্রা বের করেন ওয়ালটন প্লাজা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ওয়ালটনের নওগাঁ ওয়ালটন প্লাজা, রুবির মোড় এবং সান্তাহার শাখা যেথৈভাবে এই শোভাযাত্রা বের করে। নওগাঁ শহরের রুবির মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সান্তাহার শাখায় গিয়ে শেষ হয়। শোভাযাত্র থেকে পথচারীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়। এ সময় রাজশাহী ডিভিশনাল হেড রাজীব কুমার দাস, নওগাঁ এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং ক্রেডিট মনিটরিং অফিসার মোঃ রেজাউল করিম খান উপস্থিত ছিলেন। র্যালীতে নওগাঁ ও সান্তাহার শো- রুমের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন। নওগাঁয় জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁ প্রতিনিধি: জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় শহরের মসল্লাপট্টিতে জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন। এসময় জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইফতারুল ইসলাম বকুল এর সভাপতিত্বে জেলা জাপার যুগ্ম সাধারন সম্পাদক আল মামুনুর রশিদ সনেট, শ্রমিক পার্টির সভাপতি আনছার আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা জাহের আলী, সদর উপজেলা জাপার সাধারন সম্পাদক ওয়াজেদ হোসেন, যুব সংহতির সভাপতি সোহেল রানা জোর্য়াদার,
সাধারন সম্পাদক জাহিদুল হক মিন্টু, মহিলা পার্টির সভাপতি রাবেয়া খাতুন, কৃষক পার্টির সভাপতি সাইদুল ইসলাম, পৌর জাপা সভাপতি আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল মাসুদ রানা ও নাট্যশিল্পী এমএ হামিদ বক্তব্য রাখেন। আগামী পৌরসভা নির্বাচনে বিভিন্ন দিক নির্দেশনা বিষয় নিয়ে আলোচনা হয়। শুরুতে মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত