
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ বাগেরহাটের শরনখোলা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২১ সালের ১ জানুয়ারী (শুক্রবার) সকাল দশটায় উপজেলা সদর রায়েন্দা বাজারে অবস্থিত মান্নান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শরণখোলা থেকে প্রকাশিত সাপ্তাহিক বনাঞ্চল পত্রিকার অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক মিজানুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন ও স্পন্দন পত্রিকার শরণখোলা উপজেলা প্রতিনিধি প্রভাষক আ. মালেক রেজাকে (সভাপতি) ও দৈনিক সংবাদ ও সমাজের কথা পত্রিকার শরণখোলা উপজেলা প্রতিনিধি এবং শরণখোলা প্রতিদিনের সম্পাদক এমাদুল হক (শামীমক) কে সাধারন সম্পাদক নির্বাচিত করে এক বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন , সহ-সভাপতি মিজানুর রাকিব (দৈনিক আমাদের সময় ও দৈনিক খুলনা), যুগ্ন সাধারন সম্পাদক, মেহেদী হাসান (দৈনিক জনতা), কোষাধক্ষ্য প্রধান শিক্ষক এইচ এম সেলিম (দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা মো. শাহিন হাওলাদার (আমার সংবাদ ও বার্তা সম্পাদক মোঃ শরণখোলা প্রতিদিন) দপ্তর সম্পাদক মো.সুমন হোসেন হাওলাদার (দৈনিক দেশ জগত), নির্বাহী সদস্য, মো. আনোয়ার হোসেন (দৈনিক নয়া দিগন্ত ও খুলনা অঞ্চল), এ্যাড. শহিদুল ইসলাম (সম্পাদক সাপ্তাহিক বনাঞ্চল), সাবেক উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার এম এ খালেক খান (দৈনিক আমাদের কন্ঠ), মো. শাওন হোসেন (দৈনিক কল্যান ও প্রকাশক শরণখোলা প্রতিদিন) এবং সাধারন সদস্য মাসুম বিল্লাহ (দৈনিক গনতদন্ত) ও মীর মাসুদ (দৈনিক গ্রামের কাগজ)।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি