
বাবুল আহমেদ কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক বিজয়ের মাইলফলক হিসাবে বর্তমান সরকারের দুই বৎসর পূর্তি উপলক্ষে গণতন্ত্রের ‘বিজয় দিবস পালন’করেছে তিতাস উপজেলা আ:লীগ ও সহযোগী সংগঠন সমূহ । আজ ৩০ ডিসেম্বর বুধবার বিকাল ৩টায় কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে “গণতন্ত্রের বিজয় দিবস” উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব সেলিমা আহমেদ মেরী এমপি । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ:লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মো. পারভেজ হোসেন সরকার ।
তিতাস উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মহসীন ভূঁইয়ার সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আ:লীগের সদস্য হাজী মো:নাসির উদ্দীন,, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ফরহাদ আহমেদ ফকির, তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,তিতাস উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরনবী ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক সরকার, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাহউদ্দিন, তিতাস উপজেলা আ:লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া,ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোসলেম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম,আওয়ামী যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ।
ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক টিটু, মোস্তাক আহমেদ জাহাঙ্গীর আলম সরকার প্রমূখ ।

আরও পড়ুন
মহানগরবাসীর নিরাপত্তায় আরএমপিকে ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলো রাজশাহী সিটি কর্পোরেশন
বাসাইলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
প্রতিটি পরিবারকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর