
সাংবাদিক রেজাউলঃ মো:রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: দেশের জন প্রিয় অনলাইন পত্রিকা টাইমস বাংলাদেশে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন তরুন সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম। তিনি টাইমস বাংলাদেশে গত ৪ মাস থেকে সুনামের সহিত সংবাদ দিয়েছেন। তিনি টাইমস বাংলাদেশ ছাড়াও দৈনিক প্রিন্ট পত্রিকা বাংলাদেশ সমাচারের দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি এ ছাড়াও বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কাজ করেন।
বিশেষ সংবাদের জন্য টাইমস বাংলাদেশ থেকে ২০২০ সালের সেরা ১০ সাংবাদিকের মধ্যে বর্ষ সেরা সাংবাদিক”হিসেবে ইতো মধ্যে তালিকায় উঠে আসেন। টাইমস বাংলাদেশের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন দেবীগঞ্জ রিপোর্টাসর্ ক্লাবের সভাপতি আব্দুল কাইয়ুম ও স্থানীয় সকল সাংবাদিক বৃন্দ। এছাড়া উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা শুভেচ্ছা জানিয়েছেন। রেজাউল সাংবাকিতার শুরু থেকে এলাকার জন দুর্ভোগ, ইতিহাস, ঐতিহ্য ও অনুসন্ধানী প্রতিবেদনে পাঠক প্রিয় হয়ে উঠেন খুব সহজেই। এদিকে টাইমস বাংলাদেশ রেজাউল এর কাছে এক প্রশ্নের জবাবে জানতে চাইলে তিনি জানান,সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন থেকে পত্রিকায় সুনামের সাথে কাজ করছি, আগামীতে ও যেনো সুনামের সাথে কাজ করতে পারি,
সেই প্রত্যাশা কামনা করছি। রেজাউল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের বাসিন্ধা। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা রিপোর্টাসর্ ক্লাবের কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন। উল্লেখ্য যে টাইমস বাংলাদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টারের দায়িত্ব ও সংবাদ প্রেরণের স্বাথে রেজাউল ইসলাম জেলার সকল প্রশাসন,রাজনীতিবিদ বিশিষ্ট ব্যক্তিবগর্ ও সংবাদ কর্মীদের সহযোগীতা ও দোঁয়া কামনা করছেন।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার