
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ‘ভোট ডাকাতি’ হয়েছে উল্লেখ করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে শহরের শান্তিকুঞ্জ মোড় সংলগ্ন বেপারীপাড়া এলাকার সামনে উপস্থিত হতে থাকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও পুর্ননির্বাচনের দাবিতে নানা স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু প্রমুখ।
এতে অংশ নেন বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, শফিকুর রহমান খান শফি, প্রচার সম্পাদক একে এম মনির হোসেন, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালে মোহাম্মদ সাফি ইথেন,টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রদলের সভাপতি এ্যাডভোকেট আজিম উদ্দীন বিপ্লব সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগ করা উচিত। তা না হলে দেশে গণতন্ত্র ফিরে পাবেনা। তারা অবিলম্বে এ সরকারের পদত্যাগ দাবি করেন। এছাড়া (৩০ জানুয়ারী) আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানুকে ভোট দিতে জনসাধারণের কাছে আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ