
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও নারী পাচারকারীসহ আটক। এসময় মাদক মামলায় ফেরারী আসামি ও আটক করা হয়। রাত্রীকালীন সময়ে পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে আসামী ১। মোসাঃ মনোয়ারা বেগম (৪২), স্বামী- মোঃ হারিছ মিয়া, ২। মোস্তাকিম মিয়া (১৮), পিতা- হারিজ মিয়া, মাতা- মনোয়ারা বেগম,
উভয় সাং- আজমপুর ( দক্ষিণপাড়া হারিজ মিয়ার বাড়ি), ৩। রাফিকুল ইসলাম (২২), পিতা- মৃত সায়েদ আলী, মাতা- মনোয়ারা বেগম, সাং- ভাটামাথা, সর্ব থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে ধরখার ইউপিস্থ কুমিল্লা সিলেট মহাসড়কের ধরখার বাসষ্ট্যান্ড যাত্রী ছাউনীর অনুমান ১০০ গজ দক্ষিণ দিকে পশ্চিম পাশ্বে পাকা রাস্তার উপর হইতে ২৮/১২/২০২০ ইং তারিখ- ২৩.৪৫ ঘটিকার সময় ২১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন।
নিয়মিত মামলা রুজু, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে। অপর দিকে এসআই/মোঃ তাজুল ইসলাম গ্রেফতারী পরোয়ানাভুক্ত সিআর-৪৫১/২০২০ এর আসামী মোঃ মোখলেছ মিয়া,পিতা- মোঃ নুরু মিয়া, সাং- দেবগ্রাম,থানা – আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন, ও এএসআই/ মোঃ শাহজাহান শেখ পরোয়ানা ভুক্ত আসামী জিআর- ২১৭/১৮ দায়রা ১২৭৮/২০১৯ এর আসামী মোঃ হোসেন মিয়া, পিতা- মৃত নুর মিয়া, সাং- ইটনা, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ কর হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান