
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শেরপুর উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। ২৯ ডিসেম্বর সোমবার সন্ধায় শেরপুর উপজেলার গাড়িদহ ব্রিজবাজার, গাড়িদহ স্টান্ড বাজার, দশমাইল, মহিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে ২০৫০/-টাকা জরিমানা করেন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান