হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টের  অভিযানে ৯ জন দণ্ডিত

বগুড়ার শেরপুরে মোবাইল কোর্টের  অভিযানে ৯ জন দণ্ডিত

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ      বগুড়া শেরপুর উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায়  বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। ২৯ ডিসেম্বর সোমবার সন্ধায় শেরপুর উপজেলার গাড়িদহ ব্রিজবাজার, গাড়িদহ স্টান্ড বাজার, দশমাইল, মহিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিয়াকত আলী সেখ। স্বাস্থ্যবিধি না মানায়  ৯ জনকে ২০৫০/-টাকা জরিমানা করেন। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!