হোম » প্রধান সংবাদ » বগুড়া ডিবির  পুলিশের অভিযানে  গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

বগুড়া ডিবির  পুলিশের অভিযানে  গাঁজাসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার ২

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে  ডিবি  টিমবগুড়ার মাদক বিরোধী অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ  ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।

 

২৮ ডিসেম্বর রাতে বগুড়া জেলার গাবতলী থানার নিজগ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শাহজাহানপুর উপজেলার  বড়চান্দাই গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে আব্দুল করিম (৩৫) ও  গাবতলী উপজেলার নিজগ্রামের চাঁন মিয়ার ছেলে এফাজ উদ্দিন পাইকার ওরফে এপাস(৩৫) মোঃ এফাজ উদ্দিন পাইকার ওরফে এপাস(৩৫), কে আটক করেন ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের  বিরুদ্ধে  বগুড়া  গাবতলী থানায় নিয়মিত মামলা রুজু শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়া জেলার মাদক, জঙ্গিবাদ সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেতে বগুড়া বাসির সার্বিক সহযোগীতা কামনা করি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!