
মিজানুর রহমানঃ শেখ হাসিনা মানেই উন্নয়ন আর উন্নয়ন মানেই আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-১ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলার সিন্দুর্ণা ইউনিয়ন পরিষদে এই মন্তব্য করেন তিনি। আইএসপিপি যত্ন প্রকল্পের আওতায় ৯৭০ জন উপকারভোগী মায়ের মাঝে নগদ ৮৬ লক্ষ দুই হাজার টাকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
সাংসদ বলেন, সরকারের নিরাপত্তা বেষ্টনীর আওতায় শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধনে ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় অতিদরিদ্র মায়েদেরকে অর্থ বিতরণ করা হয়েছে। এ সময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক দিলীপ কুমার সিংহ, সিন্দুর্না ইউনিয়ন চেয়ারম্যান নুরল আমিন, বড়খাতা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিলন সরকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান