
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠন এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ২৮০ পিস ইয়াবাসহ মোশারফ হোসেন (২৩) নামের ১ মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-১২ এর সদস্যরা। আটক মোশারফ হোসেন রাজশাহীর গোদাগাড়ী থানার আমতলা সরমলা গ্রামের
আনারুলহোসেনের ছেলে। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকারএক প্রেক বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোর রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুল ফুড ভিলেজের পাশে ঢাকা কোচ কাউন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাস ঢাকা টু রাজশাহী গ্রামীন ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৫-২২৪৯) এ তল্লাশী চালিয়ে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারীকে আটক করা হয়। এছাড়া ও তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল, নগদ ১ হাজার ৮০০ টাকা ও ১ টি বাসের টিকিট উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সরণী ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ