
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ৫ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীদের নাম ঘোষনা হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে বগুড়ায় ৫টি পৌরসভায় নৌকার টিকিট পেয়েছেন।
বগুড়া জেলার ধুনট পৌরসভায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, শিবগঞ্জ পৌরসভায় মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের সদস্য, বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক, গাবতলী পৌরসভায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক (শিলু), কাহালু পৌরসভায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম পৌরসভায় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমান।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২