
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভৈরব উপজেলা আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে ভৈরব টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে ভৈরবের মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে আয়োজিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যের এই আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক নির্বাচিত করা হয় মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক যুগান্তর এর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুককে এবং সদস্য সচিব করা হয় মুক্তিযোদ্ধার সন্তান রফিউল আলম মঈনকে।
এছাড়া যুগ্ম – আহবায়ক করা হয় আলহাজ্জ মোঃ সজীব আহমেদ ও যুগ্ম – সদস্য সচিব করা হয় মোঃ আরিফুল ইসলাম মামুনকে। কমিটির অন্যান্য পদগুলি আগামী এক সপ্তাহের মধ্য পূরণ করা হবে বলে আহবায়ক জানিয়েছেন। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ( জামুইকা) এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদকে গত ২২ এপ্রিল ২০১৮ সালে অনুমোদন দেয়া হয়। এই কমিটি সারাদেশের জেলা উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আজ ভৈরবে আহবায়ক কমিটি গঠন করা হলো।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আসাদুজ্জামান ফারুক জানান, দেশ স্বাধীন হয়েছে ৪৯ বছর। এসময়ের মধ্যে দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধা বয়সের কারনে মৃত্যুবরণ করছে। স্বাধীনতা বিরুধীদেরকে রুখতে হলে মুক্তিযোদ্ধা ও তার সন্তানগন সরকারকে সহযোগীতা করতে হবে। পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা মুক্তিযোদ্ধান সন্তানগন দেশের জন্য কাজ করব। এছাড়া মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবী – দাওয়া আদায়ে এই সংগঠন কেন্দ্রীয় কমিটির নির্দেশ পালনে সচেষ্ট থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল