
রবিউল হাসান লায়ন,জামালপুর: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী রোগ মুক্তি কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বাসটার্মিনাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলা, সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, বাস-মিনিবাস মালিক সমিতি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জার্নিস, বাসটার্মিনালের সভাপতি আলী আজাদ মোল্লা।
জুমআ নামাজ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরীর রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বাসটার্মিনাল জামে মসজিদের ঈমাম। এসময় শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ নামাজে অংশ গ্রহনকারী মুসল্লীগণ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২