
শেরপুর প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অফ শেরপুরের পক্ষ থেকে দু’দিন ব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৫ ও ২৬ ডিসেম্বর শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে মোট ৫৬৫টি কম্বল বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার যোগানীয়া ও পোড়াগাঁওয়ে ৩০০টি এবং ২৬ ডিসেম্বর শনিবার সদর উপজেলার গৌরীপুর, কসবা, চাপাতলী, নাগপাড়াসহ বিভিন্ন এলাকায় ২৬৫টি কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সমিউল ইসলাম, পলাশ, আবু সাঈদ, লোকমান, তূষার, আরমান, তূষার আল-নূর, খাইরুল, মাসুদ, কবিরুল, সোহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, হিউম্যানিটি অফ শেরপুর বিগত দিনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, করোনা কালীন সময়ে উপহার সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার