
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় দ‚র্নীতি, অর্থ-আত্মসাৎ ও নিয়ম বহির্ভ‚ত ভাবে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মিজানুর
রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলামের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা বলেন, প্রতিষ্ঠানটিতে আয়া পদে নিয়োগ প্রদানের জন্য একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা এবং জমি রেজিষ্ট্রি নিয়েছেন সুপারিনটেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলাম। মানববন্ধনে বক্তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সব দুর্নীতি, অর্থ আত্মসাত ও অবৈধ নিয়োগ বানিজ্য যারা করছে তাদের দৃষ্টান্তর মূলক শাস্তি চান। এসময় মানববন্ধনের অভিভাবক কমিটির সদস্য শফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক, আব্দুল কুদ্দুস, সাদেকুল ইসলাম, আব্দুল কাদের সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা