
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বৃহস্পতিবার সকাল ১১ টায় গোদরোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। “গোদরোগে যত্ন নিলে বিকলাঙ্গতা থেকে মুক্তি মেলে”এই প্রতিপাদ্য কে সামনে রেখে লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নিমৃল,কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদ্র ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রণ শাখা,স্বাস্থ অধিদপ্তর , এসবের যৌথভাবে বাস্তবায়ন ও এসেন্ড প্রকল্প,ইউকেএইড এর আর্থিক ও কারিগরি সহায়তায় উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মোকছেদুর রহমান, সহ প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ উপস্তিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান