
এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় নিলা (১০) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবাল এলাকার বাসা থেকে সদর থানা ও ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি লাশটি উদ্ধার করে। নিহত নিলা সোনাতলা উপজেলার চরপাড়া গ্রামের লিটন সরকারের মেয়ে। তবে সে তার বাবা-মায়ের সঙ্গে নামাবাল গ্রামে ভাড়া বাসায় থাকতো। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে। তার দাদার বাড়ি সোনাতলায়। সে সমবয়সীদের সাথে পিকনিক করতে চাইলে তার মা ইচ্ছার বিরুদ্ধে তাকে শনিবার শাখারিয়াতে নিয়ে আসে৷ এ নিয়ে বাবা-মার সাথে তার অভিমান চলছিল। বাবা-মা দুজনই বাহিরে কাজ করার জন্য বাড়িতে সে একা থাকতো। পুলিশের ধারণা আনুমানিক বিকাল ৩ টা থেকে ৫ টার যেকোন এক সময় সে গলায় ওড়না পেঁচিয়ে বাড়ির জানালার গ্রিলের সাথে ফাঁস দেয়।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শফিকুল ইসলাম শফিক জানান, সংবাদ পেয়ে আমরা শিশুটির লাশ উদ্ধার করেছি। বর্তমানে লাশটি শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান