
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি :গতকাল বুধবার বিকাল ৩ টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলসেডে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN) এর ব্যবস্থাপনায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সিএমপি জনাব আমেনা বেগম এর সভাপতিত্বে Zoom Cloud Meeting App এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের কর্মক্ষেত্রে হয়রানি রোধ, ইউনিফর্ম এবং সাদা পোশাক পরিধান বিষয়ক বিস্তারিত আলোচনা প্রতিফলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ আবু রাসেল সহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের নারী অফিসার ও ফোর্সগন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান