
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যান পরিষদ কর্তৃক দুস্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান করা হয়। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে সমাজ কল্যান পরিষদ কর্তৃক দুস্থ ও অসহায় মানুষদের জন্য বরাদ্দকৃত নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি। এসময় ৩০০ দু:স্থ ও অসহায় মানুষদের হাতে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ফাহিম শাহরিয়ার জিহান, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান