হোম » প্রধান সংবাদ » ভালুকায় ইউপি পরিষদ সহ বিভিন্ন এতিমখানা,প্রতিষ্ঠানের দুঃস্থদের কম্বল হস্তান্তর ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ।

ভালুকায় ইউপি পরিষদ সহ বিভিন্ন এতিমখানা,প্রতিষ্ঠানের দুঃস্থদের কম্বল হস্তান্তর ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ।

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ– ভালুকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) কর্তৃক উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদ, বিভিন্ন এতিমখানা ও প্রতিষ্ঠানের দুঃস্থদের মাঝে কম্বল হস্তান্তর ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার ২২শে ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ হল রুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম)

উপজেলার প্রত্যেক ইউনিয়ন পরিষদ, বিভিন্ন এতিমখানা ও প্রতিষ্ঠানের দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড.শওকত আলী, উপজেলা চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ,পৌরসভার মেয়র এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,মডেল অফিসার ইনচার্জ মােহাম্মদ মাইন উদ্দিন,ভাইস চেয়ারম্যান মােঃ রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ড.সেলিনা রশিদ,

উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ,সহকারী কমিশনার (ভূমি) মােঃ মাইন উদ্দিন,ভালুকা প্রেসক্লাবের সভাপতি শাজাহান সেলিম, সাধারন সম্পাদক আক্কাছ আলী,মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান আকরাম হোসাইন সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!