
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় নাছির উদ্দির নামের এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ ডিসেম্বর রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী বাংলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী রাজিয়া সোলতানা বাদী হয়ে থানায় লিখিত একটি এজহার জমা দেন। তবে লিখিত এজহারের সূত্র ধরে পুলিশ সরেজমিনে ঘুরে এসেও কোন সুরহা দেয়নি। পুলিশের বিরুদ্ধে উল্টু বাদীকে হয়রানির অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ রাজিয়া সোলতানা বলেন, প্রতিদিনের মত পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ি। আগে থেকে উৎপেতে থাকা স্থানীয় চোর সিন্ডিকেটের প্রধান একই এলাকার ওসমানের ছেলে মোঃ ফরহাদ ও একই এলাকার কামালের ছেলে আব্দু শুক্কুরসহ অজ্ঞাত কিছু ব্যক্তি আমার রান্না ঘরের উপরের টিনের চাল কেটে মূল ঘরে ঢুকে। এসময় তারা একটি ড্রয়ারে থাকা ১লক্ষ টাকা, বন্ধকী জমি বাবদ ৫০ হাজার টাকা ও ৭ভরি স্বর্ণ যার বাজার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি চুরি করে নিয়ে যায়। চোরের দলকে দেখতে পেয়ে আমি জোরে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে আসতে শুরু করে। বিষয়টি টের পেয়ে চোরের দল পালিয়ে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় আমি যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে চোরের দলের বিরুদ্ধে থানায় এজহার দায়ের করি। কিন্তু থানা পুলিশ ঘটনাস্থলে সরেজমিন পরিদর্শক করে। কিন্তু এ ঘটনায় আমাকে কোন সুরহা দিচ্ছে না। উল্টু তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল আমাকে বিভিন্ন হয়রানিমূলক কথা বার্তা বলছেন। আমি মহিলা মানুষ। জীবিকার তাগিদে স্বামী প্রবাসে থাকেন। ছেলে সন্তান নিয়ে আমি একা ঘরে থাকি। চোরের দল কখন বড় কোন ঘটনা ঘটায় তা নিয়ে যতেষ্ট ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। স্থানীয় প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া