
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার ( ২১ ডিসেম্বর) রাতে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পুর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ রাসেলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রবাসী রাসেলের শশুর মোঃ এনামুল হক জানান, সোমবার রাতে ঘরে কেউ ছিল না। এই সুযোগে চোরের দল ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। মঙ্গলবার সকালে গিয়ে দেখি ঘরের আলমিরা, চোকেসের তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ন, মূল্যবান জিনিসপত্র, জমির সব দলিলসহ প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে গেছে। এছাড়া ঘরের সবকিছু তছনছ করে ফেলে গেছে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, হিঙ্গুলীতে চুরির ঘটনা অবগত নই। কেউ এই বিষয়ে থানায় অবহিত করেনি এবং কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান