
চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি): স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি সার্ভিস এন্ড ফ্রেন্ডস” এর উদ্যোগে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ ২০শে ডিসেম্বরে সোমবার নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া বাজারে নিজস্ব অফিসে গ্রিন ড্যায়গনেস্টিক ও ডায়বেটিস সেন্টারের সার্বিক সহযোগিতার প্রায় ৩০০ শত মানুষের মাঝে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
উপস্থিত ছিলেন ১নং সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হায়দার সোহেল, সোমপাড়া বাজার সেক্রেটারি জনাব গোলাম রহমান মাহবুব, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি শাহজাদা ইকবাল রিপন, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সোমপাড়া শাখার ব্যবস্থাপক মাওলানা মহিউদ্দিন হাসান, সোসাইটি সার্ভিস এন্ড ফ্রেন্ডস গ্রুপ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলী আজম (নিরব), ছাত্র নেতা কাজী জাবেদ আলম, সাবেক ছাত্রনেতা মোঃ রাসেল হোসেন, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সোমপাড়া শাখার ক্যাশিয়ার জনাব শেখ রাসেল।
আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী প্যানেল অব চাটখিল এর উদ্যোক্তা জনাব- জি এম শাকিল সার্বক্ষণিক সহযোগিতায় ছিলেন লাইফ লাইন ব্লাড ব্যাংক সাহাপুর, সোনাখালি ব্লাড হেল্প অর্গানাইজেশন, নোয়াখালী ব্লাড হান্টার চাটখিল শাখা, পাচঁগাওঁ হেল্প সোশ্যাল অর্গানাইজেশন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান