হোম » প্রধান সংবাদ » বোরহানউদ্দিনে পুকুরে মিলল বিরল প্রজাতির ১২টি মাছ

বোরহানউদ্দিনে পুকুরে মিলল বিরল প্রজাতির ১২টি মাছ

জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাকি জালে ধরা পড়েছে বিরল প্রজাতির ১২টি মাছ ৷
সোমবার দুপুরে উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মাঝি বাড়ির মনির মাঝির পুকুরে একই প্রজাতির ১২টি মাছ ধরা পড়ে ৷ বিরল প্রজাতির মাছ গুলো দেখতে ভিড় করছেন অনেকেই ৷ এ মাছটি সাকার ফিস অথবা সাকার মাউথ যে নামেই ডাকি না কেন এটা এক ধরনের শোভাবর্ধণকারী এ্যাকুরিয়ামের মাছ। এটি একটি বিদেশি জাতের মাছ বলে জানা গেছে।
পুকুরের মালিক মনির মাঝি জানান, আমি পেশায় একজন জেলে ৷ অনেকদিন আগে নদীতে মাছ ধরার সময় এই প্রজাতির ছোট একটি মাছ পেয়ে আমার পুকুরে এনে ছাড়ি ৷ এবং ঐদিন দুপুরে মাছ ধরতে পুকুরে জাকি জাল ফেলি ৷ এসময় একে একে ১২ টি মাছ ধরা পড়ে ৷ এর আগে এ ধরনের মাছ কেউ দেখেনি। হঠাৎ এমন মাছের দেখা পাওয়ায় অনেকেই দেখতে আসেন ৷ পরে বিকেল ৪টার পর মাছ গুলো বিক্রির জন্য তিনি স্থানীয় দরুন বাজারে নিয়ে আসেন ৷ কিন্তু এখানেও মাছ গুলো দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ৷ তবে কেউ কিনে নিতে আগ্রহ প্রকাশ করে নি ৷
উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন জানান, এটি এ্যাকুরিয়াম প্রজাতির একটি মাছ ৷ যা পানির তলদেশে বাস করে ৷ এগুলো সাধারণত সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নদ-নদী গুলোতে পাওয়া যায় ৷ কিন্তু বর্তমান সময়ে অনেক বদ্ধ জলাশয়ে পাওয়া যায় বলে খবর আমরা পেয়ে থাকি ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!