হোম » প্রধান সংবাদ » ভালুকায় আশ্রয়ান প্রকল্প ২ এর নির্মানাধীন কাজের অগ্রগতি পরিদর্শন।

ভালুকায় আশ্রয়ান প্রকল্প ২ এর নির্মানাধীন কাজের অগ্রগতি পরিদর্শন।

আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ, ভালুকা,প্রতিনিধিঃ– আশ্রয়ানের অধিকার শেখ হাসিনার উপহার এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভালুকা উপজেলার ১৯৯টি আশ্রয়ান প্রকল্প-২ এর নির্মানাধীন কাজের অগ্রগতি পরিদর্শন করা হয়েছে।সোমবার ২১শে ডিসেম্বর উপজেলা বিভিন্ন স্থানে নির্মাধীন এবং মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ ও হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁয়ের গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ এর অধীনে গৃহহীনদের বাড়ী প্রদানের চলমান প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব,আশ্রয়ান প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক মোঃ আল মামুন মোরর্শেদ।এসময় উপস্থিত ছিলেন ভালুকার সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি,

জেলা প্রশাসক মিজানুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ,উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা মাইন উদ্দিন,৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসাইন,মল্লিকবাড়ী ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা,ইউপি সদস্যরা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!