হোম » প্রধান সংবাদ » বগুড়ার শেরপুরে দুই প্রার্থীর মেয়র পদে  মনোনয়ন জমা দেয়া হলোনা 

বগুড়ার শেরপুরে দুই প্রার্থীর মেয়র পদে  মনোনয়ন জমা দেয়া হলোনা 

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ জামানতের টাকা জমা দিলেও বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিতে এসে শেষ মুহুর্তে আর জমা দিতে পারেননি দুই প্রার্থী। রোববার (২০ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে শেরপুর উপজেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। মনোনয়নপত্র জমা দিতে না পারা ওই দুই প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম তারা ও স্বতন্ত্র প্রার্থী মো. মাজেদুর রহমান।
জানাযায় তারা স্বশরীরে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলেও মনোনয়নপত্র সর্ম্পুণ করে বিকাল ৫টার মধ্যে জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, ওই দুই স্বতন্ত্র প্রার্থী উপস্থিত হলেও বিকাল ৫টার মধ্যে কাগজপত্র জমা না দেয়ায় তাদের ফেরত দেয়া হয়েছে। আইন অনুযায়ী তাদের মনোনয়নপত্র বিকাল ৫ টার পর নেয়ার কোন সুযোগ ছিল না বলে তিনি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!