
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নে সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকলীগ এর অফিসের শুভ উদ্ভোধন করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর রবিবার সকালে কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ডে অফিসটি উদ্ভোধন করা হয়। উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।
সংগঠনের সভাপতি শামীম খাঁন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। এছাড়া বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরিজপুরের ষ্ট্যান্ডের মোখলেছুর রহমান, শাহারিয়ার সজিব, সাকিবুল হাসান রবি, আগরপুর ষ্ট্যান্ডের সাহাবুদ্দিন, কালু মিয়া, কুলিয়ারচর চকবাজার ষ্ট্যান্ডের ফোরকান মিয়া ও ছয়সূতি ষ্ট্যান্ডের রমিজ মিয়া প্রমুখ।
এসময় প্রধান অতিথি জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, সংগঠনের সকল সদস্যদের কে এক সাথে মিলে মিশে থাকতে হবে। একে অপরের সুখ- দুঃখের সহযোগি হতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে সড়কে কোন প্রকার চাঁদা বাজী করা যাবে না। যে কোন বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের সাথে পরামর্শ করে কর্মকান্ড পরিচালনা করতে হবে। এছাড়া সংগঠনের সদস্যদের সকল বিপদে আপদে পাশে থাকার আহবান জানান জাহাঙ্গীর আলম সেন্টু।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান