হোম » প্রধান সংবাদ » স্বাধীনতার ৫০বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপনে ফুটবল টুর্নামেন্টে ভালুকা বিজয়ী।

স্বাধীনতার ৫০বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপনে ফুটবল টুর্নামেন্টে ভালুকা বিজয়ী।

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ– স্বাধীনতার ৫০বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপনে ফুটবল টুর্নামেন্টে ভালুকা বিজয়ী হয়েছে। ভালুকা-সখিপুর দুই উপজেলার বনাম এই ফুটবল টুনামেন্ট বিকেলে কালিয়া আড়াইপাড়া সমাজ কল্যান মাঠে ডাঃ মোশায়েদ রহমান মুন একাদশ ভালুকা ও শ্যামল ছায়া ক্লাব সখিপুর এ ফুটবল টুনামেন্টে অংশগ্রহণ করে।খেলায় ডাঃ মোশায়েদ রহমান মুন একাদশ ভালুকা ১ গোলে বিজয়ী হয়।ভালুকা-সখিপুর দুই উপজেলার এই খেলা শুভ উদ্বোধন করেন সখিপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব কুতুবুদ্দিন মাষ্টার,খেলাটি উপভোগ করতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,মোমেনা অটোসের সত্যাধিকারী,বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোশায়েদ রহমান মুন,ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম,সাবেক চেয়ারম্যান আতিকুজ্জামান বিএসসি,ভালুকা উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজিব,ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাবুল,মোঃ সফিকুল ইসলাম,ছাত্রলীগ সাধারন সম্পাদক শরিফ হোসাইন কাকন,ইউপি সদস্য ইউসুফ আহামেদ নিলয় প্রমূখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!