
আবু জাহের, বগুড়া থেকে : বগুড়ার শেরপুরে বিশালপুর আঞ্চলিক সড়কে ভটভটি চাপায় পথচারী সদেব চন্দ্র (৫০) নামের একজন নিহত হয়েছে। নিহত সদেব উপজেলার বিশালপুর ইউনিয়নের বিশালপুর গ্রামের মৃত মৃদ চন্দ্রর ছেলে। রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টায় নাইশিমুল পশ্চিমপাড়া রানিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানায়ায়, সদেব ব্যক্তিগত কাজে রাণীরহাটা যাচ্চিল।
নাইশিমুল পশ্চিমপাড়া পৌছালে একটি ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান, লাশটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্ত করছে। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ভটভটির চালক পালিয়ে গেছে তবে ভটভটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহন চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান