
ডেস্ক রিপোর্ট:: ফিলিস্তিনিদের হত্যার নির্দেশদাতা ইসরাইলের বিতর্কিত বিশ্বব্যাপী নিন্দিত প্রধান রাব্বি (ইহুদিদের ধর্ম যাজক) ইৎজাক ইউসেফ দুবাইয়ে গিয়ে একটি ইহুদি নার্সারি স্কুল উদ্বোধন করেছেন।
এটিই তার কোনো আরব দেশে প্রথম সফর। গত সপ্তাহে বিতর্কিত এ রাব্বি আমিরাত সফর করেন।
স্কুল উদ্বোধনের পর সেখানে তিনি আমিরাতের ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে আমিরাতের রাব্বি লেভি ডাচম্যানের সঙ্গে বৈঠক করেন। খবর আরব নিউজ ও টাইমস অব ইসরাইলের।
এর আগে ২০১৬ সালে ইহুদিদের প্রধান এ ধর্ম যাজক বলেছিলেন, ফিলিস্তিনি মুসলিমদের নির্বিচারে হত্যা করা ইসরাইলি সেনাদের ধর্মীয় দায়িত্ব। ইহুদি ছাড়া অন্য কোনো ধর্মের লোক এ অঞ্চলে থাকতে পারবে না।
২০১৮ সালে এ রাব্বি কালো মানুষদের বানরের সঙ্গে তুলনা করে বর্ণবাদী মন্তব্য করে আবারও নতুন করে বিতর্কিত হন। ধর্ম ও বর্ণবিদ্বেষী হিসেবে বিশ্বব্যাপী নিন্দিত এ রাব্বির আমিরাত সফরে অনেকেই দুবাইয়ের শাসকদের সমালোচনা করেছেন।
### SSS

আরও পড়ুন
আমাদের পানিতে হাত দিলে কেটে ফেলা হবে: ভারতকে পাকিস্তানি মন্ত্রী
বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী