
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির জন্মদিন পালিত হয়েছে। এতে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার বিভিন্ন পেশা-জীবির মানুষন ও দলীয় নেতা নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে উপজেলার গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়।
৭০ তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন উপস্থিত থেকে কেক কেটে নিজ হাতে সবাইকে খাওয়াই দেন। গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ, আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান৷ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমিনরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, মহিলা আসনের সংরক্ষিত সাবেক এমপি এ্যাড সফুরা বেগম রুমী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ন চন্দ্র রায় প্রমুখ। এর আগে, মোতাহার হোসেন এমপি গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের নব নির্মত ভবন উদ্বোধন করেন ও যত্ন প্রকল্পের ১৪শত জন মা ও শিশুকে নগদ অর্থ প্রদান করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২