হোম » প্রধান সংবাদ » আড়াইহাজারে মেশিনের সঙ্গে চুল পেঁচিয়ে নারী শ্রমিক আহত

আড়াইহাজারে মেশিনের সঙ্গে চুল পেঁচিয়ে নারী শ্রমিক আহত

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে মেশিনের সঙ্গে মাথার চুল পেঁচিয়ে গুরুতর আহত হয়েছে মাসুদা (৩৫) নামের এক নারী শ্রমিক। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গোপালদী গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদা একই এলাকার আব্দুল আজিজের স্ত্রী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতের বোন রাশিদা আক্তার জানান, গোপালদী গাজীপুরা এলাকায় আবু ছিদ্দিকের টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করে। শনিবার কাজ করার সময় অসাবধানতাবশত মেশিনের সঙ্গে তার চুল পেঁচিয়ে যায়।

এক পর্যায়ে মাথার চুলের পুরো অংশ মেশিনের ভিতরে চলে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!