হোম » প্রধান সংবাদ » নবীনগর থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সাংসদ এবাদুল করিম বুলবুল এর মতবিনিময়

নবীনগর থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সাংসদ এবাদুল করিম বুলবুল এর মতবিনিময়

সোহেল মিয়া, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ঝাঁক কলম সৈনিকের সমন্বয়ে নব গঠিত নবীনগর থানা প্রেসক্লাবের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।  নবীনগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) নবীনগর ডাক বাংলোর হল রুমে নব গঠিত নবীনগর থানা প্রেসক্লাবের সকল সদস্যরা স্থানীয় সংসদ সদস্য কে ফুল দিয়ে সৌজন্য সাক্ষাতের পর স্থানীয় সাংসদ সকল সদস্যদের সাথে স্বল্প পরিসরে সংক্ষিপ্ত আলোচনা করেন।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তার, এমপির এ পি এস মুক্তার হোসেন শিকদার, নব গঠিত নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন,সহ সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জয়, সাংগঠনিক সম্পাদক কাউছার আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মমিনুল হক রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ সোহেল মিয়া, প্রচার সম্পাদক জাবেদ আহমেদ জীবন, কার্যকরি সদস্য মোঃ বাবুল, এস এম অলি উল্লাহ, মনির হোসেন শাহিন, সাদ্দাম হোসেন।

সংক্ষিপ্ত আলোচনায় নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন শান্তির নবীনগর প্রতিষ্ঠায় সবাই এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোন সমস্যা সুষ্ঠু সমাধানের জন্য সাংসদের সহযোগিতা কামনা করেন। নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতির বক্তব্যকে সাধুবাদ জানিয়ে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন,

“আমি নবীনগরের কল্যাণে কাজ করে যাচ্ছি আপনারা আমাকে সহযোগিতা করবেন। যেকোনো সমস্যা বড় হওয়ার আগে আপনারা সাংবাদিকগন যদি অবগত থাকেন, আমাকে অবগত করবেন। পরিশেষে স্থানীয় সাংসদ নবীনগর থানা প্রেসক্লাবের সকল সদস্যদের নবীনগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!