
বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: তিতাসের আসমানিয়া বাজারে দিনে দুপুরে দোকানের তালা কেটে চুরি করে পালানোর সময় আসমানিয়া-রায়পুর সড়কের খোশকান্দি এলাকা থেকে ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা । জানা যায়,আজ দিনের আনুমানিক ১:৩০ ঘটিকার সময় জুম্মার নামাজের সময় বাজারে যখন জনসমাগম কম তখন আসমানিয়া বাজারের হেলাল,দুলাল এর অপুর্ব টেলিকম সেন্টারে হানা দেয় চোরের দল ।
বাজারের ব্যবসায়িরা যখন নামাজের জন্য মসজিদে চলে যান সেই সুযোগে সংঘবদ্ধ চোরের দল দোকানের সামনে পর্দা বিক্রেতার অভিনয় করে অভিনব কৌশলে দোকানের তালা কেটে নগদ অর্থ ও মোবাইল সেটসহ প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল চুরি করে পালিয়ে যাওয়ার পথে আসমানিয়া -রায়পুর সড়কের খোশকান্দি থেকে সাধারণ জনগনের হাতে মালামাল সহ উক্ত ৪ চোর ধরা পরে এবং পরবর্তীতে স্থানীয় লোকজন তিতাস থানা পুলিশকে মুঠোফোনে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় চেয়ারম্যান এর সহযোগীতায় তাদেরকে তিতাস থানায় নিয়ে যান । বর্তমানে ৪ জন চোরই তিতাস থানায় আটক আছে ।
ধৃত চোরেরা যথাক্রমে মুরাদনগরের জয়নাল (২০), দেবীদ্বারের মোর্শেদ(৩০), চট্রগ্রাম আকবরশাহর মাসুদ(২৬) ও কুমিল্লার চৌমুহনীর রবি(২৫) । জানা যায় এরা সবাই আন্ত:জেলা ডাকাত দলের সদস্য । উল্লেখ্য যে,কিছু দিন আগে তিতাসের কড়িকান্দি বাজারেও একই কায়দায় দিনে দুপুরে জুম্মার নামাজের সময় একটি দোকানে চুরি সংঘটিত হয়েছিল ।
এদিকে তিতাসে চোর আটকের খবর পেয়ে কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র নির্দেশে সন্ধ্যা ৭ টায় পর্যবেক্ষনে থাকা চোরদের ব্যাপারে বিস্তারিত জানার জন্য তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার তিতাস থানায় এসে উপস্থিত হন । এ সময় স্থানীয় এমপি বিগত দিনে কড়িকান্দি বাজারের চুরিসহ হোমনা তিতাসে সংঘটিত হওয়া বড বড সব চুরির রহস্য উৎঘাটনের নির্দেশ প্রদান করেন ।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা