হোম » প্রধান সংবাদ » দাগনভূঞায় ওবায়দুল কাদের এমপির ভগ্নিপতির জানাযা সম্পন্ন 

দাগনভূঞায় ওবায়দুল কাদের এমপির ভগ্নিপতির জানাযা সম্পন্ন 

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার কেরোনিয়া গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির ভগ্নিপতি মরহুম সাহাব উদ্দিনের জানাযা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এসময় জানাযায় উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক  নিজাম উদ্দিন হাজারী  এমপি।
আরও অংশ নেন, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,  দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন,পুর্বচন্দ্রপুর মডেল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদ রায়হান। এসময় ওবায়দুল কাদের এমিপর পক্ষ থেকে মরহুমের কপিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের। এবং জানাযা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মরহুম সাহাব উদ্দিন সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!