হোম » প্রধান সংবাদ » কালুখালীতে মহান বিজয় দিবস পালিত

কালুখালীতে মহান বিজয় দিবস পালিত

মোনায়েম হোসেন রাজু, বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক নানা কর্মসুচি পালন করেছে।
দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করা হয় । সকালে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের নের্তৃত্বে প্রশাসনের কর্মকর্তাগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে। একই সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চেীধুরী টিটোর নেতৃত্বে উপজেলা পরিষদের কর্মকর্তাগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আতিউর রহমান নবাব ও সাধারন সম্পাদক- খাইরুল ইসলাম খায়ের, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য- জিল্লুল হাকিম ও উপজেলা আওয়ামীলীগের পক্ষে পৃথক দুটি পুস্পমাল্য প্রদান করে। কালুখালী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সার্জেন্ট(অব.) আকামত আলী ও ডেপুটি কমান্ডার আঃ খালেক এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদানসহ নানা কর্মসুচি গ্রহন করে।
কালুখালী মহিলা কলেজ : মহান বিজয় দিবস পালনের লক্ষে কালুখালী মহিলা কলেজের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি রতনদিয়া বাজার প্রদক্ষিন করে। পরে কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ- এর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীগন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে ।
রুপালী ব্যাংক : কালুখালী রুপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: মুজাহিদ হোসেন এর নেতৃত্বে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে।
মানবাধিকার সংগঠন: মানবাধিকার বাংলাদেশ ও শেল্টার এন্ড রিহ্যাবিলিটেশন এর জেলা সভাপতি নজরুল ইসলাম জোয়াদ্দারের নেতৃত্বে মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে।
জাতীয় পার্টি: উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান করে।
রতনদিয়া ইউনিয়ন পরিষদ: মহান বিজয় দিবস পালনের লক্ষে সকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদ বর্ণাঢ্য র‌্যালী,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান করে। পুস্পমাল্য প্রদানের নেতৃত্ব দেন রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা।
পুস্পমাল্য প্রদানের পর রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন,মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার সার্জেন্ট(অব.) আকামত আলী ও ডেপুটি কমান্ডার আঃ খালেক।
দুপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া সন্ধায় শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!